সুশান্ত ঘোষ, আমাদের ভারত, ১২ জুলাই: হাইস্কুলে নতুন ম্যানেজিং কমিটির সভাপতিকে বাতিল করতে হবে। এমনই দাবি তুলে প্ল্যাকার্ড নিয়ে স্কুলের সামনে বিক্ষোভ দখালেন অভিভাবক থেকে গ্রামবাসীরা। ঘটনাটি উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার পাল্লা কেপিসি হাইস্কুলের।

অভিযোগ, নতুন সভাপতি প্রদীপ শীল অতীতে ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণ করতেন। ছোট ছোট মেয়েদের কু-প্রস্তাব দেওয়ার কারণে এই স্কুল থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল। ফের নেতাদের হাতে পায়ে ধরে তিনি এই স্কুলের সভাপতি হয়েছে। আমরা চাই না পুনরায় এই স্কুলে এমন কিছু ঘটুক। এর প্রতিবাদে নাম প্রত্যাহারের দাবিতে স্কুলে বিক্ষোভ করে প্রধান শিক্ষকের কাছে স্মারকলিপি দিলেন অভিভাবকরা।

স্থানীয় সূত্রের খবর, গোপালনগর থানার পাল্লা কেপিসি হাইস্কুলে নতুন ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে প্রদীপ শীলের নাম ঘোষণা হয়েছে। নতুন সভাপতি প্রদীপ শীল অতিতে এই স্কুলের পার্ট টাইম শিক্ষকতা করতেন। সেই সময় ছাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করতেন। অভিভাবকরা প্রতিবাদ করতে স্কুলে গেলে হুমকি দেওয়ার ঘটনাও ঘটেছি।

অভিভাবক তপন সরকার, ইন্দ্রনী দাসের বক্তব্য, বনগাঁ সাংগঠনিক জেলার আগের সভাপতি আলো রানী সরকার সবাইকে অন্ধকারে রেখে প্রদীপ শীলেন নাম তালিকায় তুলে দিয়ে গিয়েছে। প্রদীপ শীলকে অতীতে খুন থেকে বিভিন্ন কুকর্মের জন্য বহিষ্কার করা হয়েছিল।

