ফি মকুবের দাবিতে অভিভাবকদের বিক্ষোভ ব্যান্ডেলের এলিট কো-এড স্কুলে

আমাদের ভারত, হুগলী, ১৪ সেপ্টেম্বর: হুগলীর ব্যান্ডেলের এলিট কোএড স্কুলে অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে লকডাউনের মধ্যে। ফি মকুবের দাবিতে অভিভাবকরা গত পাঁচ মাস ধরে আন্দোলন করছেন। আজ তারা আবার পুনরায় আন্দোলনে নামেন। অভিযোগ, এই বিদ্যালয়ের প্রিন্সিপাল কিছু
অভিভাবককে আলাদা ভাবে ডেকে ফিস মকুব করছেন। আজ সেই অভিবাবকদেরও বাইরে আটকে দেওয়া হয়। স্কুল কর্তৃপক্ষ সেখানে এলে তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবকরা। তাদের দাবি, যতদিন না ফি মকুব হচ্ছে ততদিন তাদের আন্দোলন চলবে।

এদিন স্কুলের পাশাপাশি তারা ব্যান্ডেল স্টেশন রোডে কুমোরপাড়া এলাকাতে রাস্তা অবরোধ করে রাখেন। প্রায় ৩০ মিনিট পর ঘটনাস্থলে চুঁচুড়া থানার পুলিশ গেলে তাদের আশ্বাসের পর পথ অবরোধ ওঠে। অভিভাবকদের দাবি, জেলা প্রশাসন হস্তক্ষেপ করুক এই ব্যাপারে। এদিনের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন প্রাক্তন সম্পাদক পিটার ধর থেকে শুরু করে বাকি অভিভাবকরা।

স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানাগেছে তারা এব্যাপারে কোনও রকম ঝামেলা চাইছেন না। শান্তিপূর্ণ ভাবে যতটা সম্ভব ফি মকুব করনো যায় তা তারা করবেন বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *