ট্রেনের প্যান্টোগ্রাফ ভেঙ্গে বিপত্তি, আদ্রা বার্নপুর শাখায় ৯ ঘন্টা বন্ধ ট্রেন চলাচল

সাথী দাস, পুরুলিয়া, ১৪ অক্টোবর: লোকাল ট্রেনের প্যান্টোগ্রাফ ভেঙ্গে যাওয়ায় আদ্রা- আসানসোল রেলপথে দীর্ঘক্ষণ বন্ধ ছিল ট্রেন চলাচল। শুক্রবার সকালে জয়চন্ডী পাহাড় স্টেশনের কাছে আসানসোল রাঁচি মেমু প্যাসেঞ্জারের প্যান্টোগ্রাফ হঠাৎ করে ভেঙ্গে যাওয়ায় এই রুটের সমস্ত ট্রেন বন্ধ হয়ে যায়। সমস্যায় পড়েন ট্রেন যাত্রীরা।

রেল সূত্রে খবর, এদিন এই ঘটনার জেরে আসানসোল আদ্রা মেমু, আসানসোল হলদিয়া এক্সপ্রেস, পুরুলিয়া বর্ধমান মেমু সহ বেশ কিছু ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে। বাতিল হয়েছে ছটি ট্রেন। বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়। এছাড়া কিছু ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়।

এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান রেলের আধিকারিক ও কর্মচারীরা। যুদ্ধকালীন তৎপরতায় চলে মেরামতির কাজ। ঘটনার পর থেকে দুপুর পর্যন্ত বন্ধ থাকে ওই শাখার ট্রেন চলাচল। তবে, দুপুর দুটোর পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় বলে জানায় রেল। তবে, ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে তৎপর হয় রেল। বিকেল চারটে নাগাদ ওই শাখায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *