করোনা পরিস্থিতির মোকাবিলায় ক্লাবগুলির এগিয়ে আসাকে সাধুবাদ জানালেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ

প্রতীতি ঘোষ, ব্যারাকপুর, ২১ মে:
রাজ্য সরকারের পাশাপাশি করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবার ক্লাব সংগঠনগুলির এগিয়ে আসাকে সাধুবাদ জানলেন পানিহাটি বিধানসভার বিধায়ক নির্মল ঘোষ।
রাজ্য সরকারের পাশাপাশি করোনা মোকাবিলায় এগিয়ে এসেছে পানিহাটি পৌরসভার একাধিক ক্লাব সংগঠন। ক্লাবগুলি তাদের ঘর সাজিয়ে তুলেছে কোয়ারেন্টাইন সেন্টার অথবা অক্সিজেন পার্লারের রূপে। শুক্রবার পানিহাটির এইচ বি টাউনের বিজয়পুর টাউন ক্লাবে তিন শয্যাবিশিষ্ট সেফহোম ও অক্সিজেন পার্লারের আনুষ্ঠানিক সূচনা করেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ।

এদিন নির্মলবাবু ক্লাব সংগঠনগুলির প্রতি সরকারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “ক্লাবগুলি এই কঠিন পরিস্থিতিতে যে ভাবে এগিয়ে এসে মানুষের উপকার করার চেষ্টা করছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।” পানিহাটির এই সেফ হোমে অক্সিজেন পার্লারের পাশাপাশি থাকছে বাড়িতে বসে কম খরচে করোনা পরীক্ষা করানোর সুবিধা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *