নারীদের সম্মান রক্ষায় গণভাইফোঁটা ও নারকেল গাছ বিতরণ করল পঁচেট জুয়েল স্টার ক্লাব

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৭ অক্টোবর: ভাই-বোনের ভালবাসার বন্ধন অনন্তকাল অটুট রাখার জন্য বংশপরম্পরায় এই বিশেষ উৎসব ভাইফোঁটা পালিত হয়। তাই সমাজের মহিলাদের সম্মান রক্ষার্থে ও বোনেদের ভালোবাসার বন্ধনকে আটুট রাখতে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার পঁচেট জুয়েল স্টার ক্লাবের উদ্যোগে পালিত হল ভাইফোঁটা উৎসব। এদিন ক্লাবের সদস্যরা ভ্রাতৃদ্বিতীয়া উপলক্ষে ফোঁটা পড়িয়ে দিলেন পথচারীদের। একই সঙ্গে সবুজ আয়নের লক্ষে এদিন নারকেল গাছের চারা তুলে দেওয়া হয় ও লাড্ডুও খাওয়ানো হয়।

এই গণভাই ফোঁটা আয়োজন করার কারণ সম্পর্কে ক্লাবের সদস্যদের বক্তব্য, যে ভাবে সমাজে নারীদের শীলতাহানি, নির্যাতন করা হচ্ছে এবং তাদের ধর্ষণ করা হচ্ছে, তা রুখতে সমাজের সমস্ত স্তরের মানুষকে ভাতৃত্বের বন্ধনে বাঁধতে এই আযোজন। এক হাজার মানুকে আমরা ভাই ফোঁটা দিয়েছি। এই ক্লাবের মহিলা সদস্যারা এবং আমরা ৫০০ জন মহিলার কাছ থেকে ফোঁটা নিয়েছি। ভাইফোঁটার সাথে সাথে প্রকৃতি রক্ষার বার্তা নিয়ে সবুজ আয়নের লক্ষে প্রায় এক হাজার মানুষের হাতে নারকেল গাছের চারা তুলে দেওয়া হয়।

ক্লাবের সম্পাদক সৈকত মাইতি জানান, আগামী বছর এই ভাই ফোঁটার দিনে সমস্ত পথ চলতি মানুকে হেলমেট এবং চারা গাছ তুলে দেওয়ার ব্যবস্থ নেওয়া হবে। সদস‍্যা বানি দাস, সংগীতা দস, এছাড়া এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি প্রদীপ মাইতি, সাংস্কৃতি সম্পাদক শোভন দাস, চন্দন রাউৎ, বিশ্বজিত পাত্র, নন্দন রাউৎ, সুদীপ রাউৎ, রাজু দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *