কুমারেশ রায়, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: সোমবার, ঘাটালের বন্যা পরিস্থিতি পরিদর্শন করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এবং জল সম্পদ উন্নয়ন মন্ত্রী সৌমেন মহাপাত্র। তাঁরা নৌকায় করে বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। সঙ্গে ছিলেন জেলা সভাধিপতি উত্তরা সিংহ হাজরা, সহ সভাধিপতি অজিত মাইতি এবং বিধায়ক দিনেন রায়, মহকুমাশাসক সুমন বিশ্বাস, এসডিপিও অগ্নিশ্বর চৌধুরী। এছাড়াও ছিলেন মহকুমা প্রশাসনের আধিকারিকরা।

দুই মন্ত্রী প্লাবিত এলাকাগুলি দেখেন এবং জলবন্দি মানুষজনের সাথে কথা বলেন। প্লাবিত এলাকাগুলিতে ঠিকমত ত্রাণ পৌঁছেছে কিনা এবং তা ঠিকমতো বিলি হচ্ছে কিনা এ বিষয়ে তারা জানতে চান। প্লাবিত এলাকার মানুষের অভাব অভিযোগের কথা তারা শুনেন। বিভিন্ন ত্রাণশিবিরগুলি তারা খতিয়ে দেখেন।

