ডেবরায় পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি সভা তৃণমূলের

পার্থ খাঁড়া, মেদিনীপুর, ৩১ অক্টোবর: আগামী পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে তৃণমূল। সেই লক্ষ্যে আজ ডেবরা ব্লকের গোলগ্ৰাম অঞ্চলে অডিটোরিয়াম হলে তৃণমূলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হলো।

সংগঠন শক্তিশালী করার উদ্দেশ্যে ডেবরার বিধায়ক ডঃ হুমায়ুন কবীর ও ডেবরা ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি বিবেকানন্দ মুখার্জি সহ ব্লকের ও অঞ্চলের নেতৃত্ব বিভিন্ন এলাকায় বৈঠক করছেন। প্রত্যেক অঞ্চলে অঞ্চলে গিয়ে সংগঠনের নেতা কর্মীদের সঙ্গে আলোচনা ও সংগঠনকে শক্তিশালী করার কথা বলছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *