সাথী দাস, পুরুলিয়া, ৭ আগস্ট: সংক্রমণের আশঙ্কায় পঞ্চায়েত বন্ধ পুরুলিয়ার ঝালদায়। এমনই ঘটনা ঘটেছে ঝালদা ১ নম্বর ব্লকের ইলু – জার্গো গ্রাম পঞ্চায়েতে। ওই পঞ্চায়েত কার্যালয়ের ১০০ মিটারের মধ্যে পাওয়া গেছে করোনা পজেটিভ। তাই, স্থানীয়দের পক্ষ থেকে পঞ্চায়েত প্রধানকে দফতর বন্ধ রাখতে বলা হয়। ‘যাতে এই সংক্রমণ আরও না ছড়ায় তাই পঞ্চায়েত বন্ধ রাখতে হবে’ এমনই দাবি করে গ্রামবাসীরা পঞ্চায়েত প্রধান প্রকাশ মাহাতোকে জানান।

পঞ্চায়েত প্রধান জানান, ‘প্রতিদিনের মতো এদিনও পঞ্চায়েতে আসি কিন্তু এলাকাবাসীরা আমাকে বাধা দেন। তাঁরা বলেন, এই সময় পঞ্চায়েত খুললে মানুষের ভিড় হবে, তাই পঞ্চায়েত বন্ধ রাখতে হবে। তাই গুরুত্ব বুঝে বন্ধ রাখতে হয়েছে। বিষয়টি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককে জানানো হয়েছে। পরবর্তী যে নমুনাগুলো পাঠানো হয়েছে তার রিপোর্ট দেখে ব্যবস্থা নেওয়া হবে। আপাতত বন্ধই থাকবে পঞ্চায়েত।’

