আমাদের ভারত, মুর্শিদাবাদ, ১২ আগস্ট: খুন হলেন পঞ্চায়েত প্রধানের ছেলে। নিহতের নাম রাজিবুর সেখ (৩১)। তিনি কান্দি থানার অন্তর্গত কুমারষন্ড গ্রাম পঞ্চায়েতের প্রধান তাঞ্জিলা বিবির ছেলে। বৃহস্পতিবার সকালে কুমারষন্ড গ্রাম পঞ্চায়েতের বাহাদুরপুর গ্রামে মাঠ থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়।
জানাগেছে, রাজিবুর সেখের পোলট্রি ফার্ম রয়েছে। বুধবার রাতে বাড়ি ফিরে আসেনি। পরিবারে অনুমান ছিল হয়ত পোলট্রি ফার্মে কাজের জন্য আসতে পারেননি। কিন্তু বৃহস্পতিবার সকালে তার দেহ দেখতে পান গ্রামের বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কান্দি থানার পুলিশ। পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গিয়েছে। কি কারনে এই খুন তার তদন্ত শুরু করেছে কান্দি থানার পুলিশ।

