জয়েন্ট এন্ট্রান্সে ইঞ্জিনিয়ারিং বিভাগে রাজ্যের মধ্যে প্রথম রহড়া রামকৃষ্ণ মিশনের ছাত্র পাঞ্চজন্য দে

আমাদের ভারত, ব্যারাকপুর, ৬ আগস্ট: জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় এ বছর ইঞ্জিনিয়ারিং বিভাগে রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করল রহড়া রামকৃষ্ণ মিশনের ছাত্র পাঞ্চজন্য দে। খড়দা ডাঙ্গাপাড়া বড়তলা অঞ্চলের বাসিন্দা পাঞ্চজন্য দে। বরাবরই পাঞ্চজন্য মেধাবী ছাত্র হিসেবে পরিচিত। মাধ্যমিকের চূড়ান্ত সাফল্যের পর উচ্চমাধ্যমিকের ফলাফল ছিল নজরকাড়া। স্কুলের শিক্ষকরা অন্য চোখে দেখত। এর পাশাপাশি পরিবারের আশা ছিল প্রত্যেকটি পরীক্ষাতেই উল্লেখযোগ্য স্থান গ্রহণ করবে পাঞ্চজন্য। এবারের জয়েন এন্ট্রান্স পরীক্ষাতেও সাফল্য নিয়ে এসেছে সে। শুধু মাত্র খড়দহ নয় ব্যারাকপুর মহাকুমার গর্ব হিসেবেই উঠে আসছে পাঞ্চজন্য। জয়েন্ট এন্ট্রান্সের ফল বের হওয়ার পরেই উল্লাসে ফেটে পড়ে পাঞ্চজন্যের পরিবার। তার এই সাফল্যে খুশি পরিবার সহ তার স্কুলের শিক্ষকরা।

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এখনও কোনও কিছু ঠিক করেনি পাঞ্চজন্য। তার বক্তব্য, “পড়াশোনা করতে ভালো লাগে। আমার ভালো ফল হবে জানতাম কিন্তু প্রথম হব ভাবিনি। আমার মা বাবা ও শিক্ষকরা অনেক সাহায্য করেছেন।”

তবে তার বাবা জানালেন, “আমরা ভালো ফল আশা করেছিলাম। প্রথম হবে সেটা আশা করিনি। আমরা ভিষণ খুশি। ও আগামী দিনে যা করতে চায় সেটা ওর সিদ্ধান্ত অনুযায়ী ঠিক হবে ওর ভবিষ্যৎ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *