চন্দ্রকোনা রোডে পান সিডস প্রাইভেট লিমিটেড ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, এলাকায় চাঞ্চল্য

আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৭ আগস্ট: শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনা রোডে শহর সংলগ্ন পাতুরিয়া এলাকায় পান সিডস প্রাইভেট লিমিটেডের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চন্দ্রকোনা রোড বিট হাউসের পুলিশ ও স্থানীয় বাসিন্দারা। এরপর কর্মচারীদের সহযোগিতায় প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরবর্তীকালে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা গিয়েছে এদিন হঠাৎ গোডাউনের অটোমেটিক মেশিন ঘরে আগুন লেগে যায়, মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোডাউনে। তবে কি কারণে এই আগুন ছড়ালো তা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের ফলেই এই আগুন লাগে।

এই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পর্যন্ত জানা যায়নি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *