আমাদের ভারত, মালদা, ১৮ নভেম্বর: শিশুর মঙ্গল কামনায় বারোশো টাকা দাবি করলো পামেরা। কিন্তু টাকা দিতে না পারায় আটকে রাখা হল ২০ দিনের শিশুকে। অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়লো কয়েকদিনের শিশুটি। মালদার মানিকচক থানার বাঙাল গ্রামের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
পামেরা হল এমন এক সম্প্রদায় যারা গ্রামে শিশুরা জন্ম গ্রহণ করলে তাদের মঙ্গল কামনায় বাড়িতে আসে আর্শিবাদ করতে। এমনকি ঢোল বাজিয়ে তারা আনন্দ উল্লাস করতে থাকে। এদিন মালদার মানিকচকের মাঝি পরিবারে যায় পামেরা অওলাদ আলী। তারা ওই শিশুকে কলে নিয়ে মঙ্গল কামনা করে ১২০০ টাকা দাবি করে। কিন্তু ওই পরিবার তাদের দাবিমত টাকা দিতে পারেনি ওই শিশুর পরিবারের পক্ষ থেকে তিনশো টাকা ও বাসন দেওয়া হয়। এরপরেও ওই পামেরা আরও টাকা দাবি করতে থাকে। সেই টাকা না দেওয়ায় শিশুটিকে পামেরা তিন ঘন্টা কোলে করে আটকে রাখে। এমনকি তাকে খেতেও দেওয়া হয়নি, ওই অবস্থায় ঢোল বাজাতে থাকে। এতে শিশুটির মৃত্যু হয়। অবস্থা বেগতিক দেখে পামেরা পালাতে গেলে গ্রাবাসীরা তাকে আটক রাখে। পুলিশকে খবর দিলে পলিশ এসে তাকে গ্রেফতার করে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাঙাল গ্রামের বাসিন্দা মাম্পি মাঝি ২৯ অক্টোবর মালদা মেডিকেল কলেজ হাসপাতালে তিন সন্তানের জন্ম দেন। বর্তমানে ওই তিন সন্তানকে নিয়ে বাড়িতে ছিলেন। গতকাল ওই সন্তানদের শুভ কামনায় তার বাড়িতে হাজির হয় এক স্থানীয় পামেরা। ওই পামেরার বিরুদ্ধে অভিযোগ, শিশুদের মঙ্গল কামনায় বারোশো টাকা দাবি করে। দিতে না পারায় তিন ঘণ্টা ধরে শিশুটিকে নিজের কাছে আটকে রাখে। জোরে জোরে ঢোল বাজাতে থাকে। এর ফলে শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। ঘটনায় মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এমনকি ফোনে এক আশা কর্মী ওই পামেরাকে শিশুটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দিতে বললে ওই আশা কর্মীকেউ হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

