আমাদের ভারত, ২৪ এপ্রিল:দেশজুড়ে করোনা রোগীর চিকিৎসায় অক্সিজেনের সংকট তৈরী হয়েছে। তাই এই সংকট মোকাবিলায় অক্সিজেন সিলিন্ডারে আমদানি শুল্কে ছাড় দেওয়ার কথা ঘোষণা করল কেন্দ্র সরকার। শনিবারে কেন্দ্রের তরফে এই ঘোষণা করা হয়েছে। ফলে আজ থেকেই অক্সিজেন সিলিন্ডার সস্তা হল। কেন্দ্রের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে আপাতত আগামী তিন মাস এই ছাড় বলবৎ থাকবে। অক্সিজেন ছাড়াও বিদেশ থেকে আমদানি করা করোনা টিকার ক্ষেত্রেও এই ছাড় থাকবে।
দেশের করোনা পরিস্থিতি নিয়ে শনিবার একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী। এর পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। অক্সিজেন সিলিন্ডারের ক্ষেত্রে ১২% পণ্য পরিষেবা করেন পুরোটাই ছেড়ে দেওয়া হবে। একইসঙ্গে অক্সিজেন সরবরাহকারী চিকিৎসা সরঞ্জাম ও করোনা ওষুধের আমদানিতেও ছাড় দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এছাড়াও চিকিৎসার কাজে ব্যবহৃত অক্সিজেন, অক্সিজেন কনসেনট্রেটর, ফ্লো মিটার, রেগুলেটর, কানেক্টর সহ একাধিক সরঞ্জাম রয়েছে।
রেমডিসিভির মত করোনার ওষুধেও সম্প্রতি ছাড়ের কথা ঘোষণা করা হয়েছিল।দিল্লিসহ একাধিক রাজ্যে অক্সিজেনের সংকট চরমে উঠেছেএই পরিস্থিতিতে কেন্দ্রের এই সিদ্ধান্তের সংকট মোকাবিলায় কার্যকরী হবে বলে মনে করা হচ্ছে।

