সাথী দাস, পুরুলিয়া, ১৬ মে: করোনা মোকাবিলায় অক্সিজেন কন্সেন্ট্রেটর পরিষেবা চালু করল ঝালদা পুরসভা। আজ এই পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন স্থানীয় বিধায়ক সুশান্ত মাহাতো। পৌরসভার উদোগ্যে তিনটি অক্সিজেন কন্সেন্ট্রেটর পুরবাসীর উদ্দেশ্যে সমর্পণ করা হয়।
পৌর প্রশাসক সুরেশ আগরওয়াল জানান, রাজ্য তথা জেলা জুড়ে অক্সিজেনের সংকটের কথা মাথায় রেখে যাতে পুরবাসী অক্সিজেন সমস্যায় না পড়েন তাই আপাতত তিনটি অক্সিজেন তৈরির মেশিন নেওয়া হয়েছে। এতে ছয় জন পরিষেবা পাবেন। সাথে করোনা রোগীর জন্য ঔষধ ও প্রয়োজনীয় সামগ্রী মজুদ রাখা হয়েছে।

প্রসঙ্গত, অক্সিজেন সিলিন্ডারের ঘাটতি রয়েছে সব জায়গাতেই। বহু কোভিড আক্রান্তই সময় মতো অক্সিজেন না পাওয়ার কারণে অসুস্থ হয়ে পড়ছেন। এই অবস্থায় ‘অক্সিজেন কনসেনট্রেটর’ এই সমস্যা দূর করবে বলে দাবি করেন ঝালদার পৌর প্রশাসক। এছাড়া অসুস্থ অসহায় পরিবারের জন্য বিনে পয়সায় খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে এই পুরসভা।

