ওভারলোড ট্রাকে  আচমকা আগুন,  গাইঘাটায় পুড়ে ছাই তুলো বোঝাই ট্রাক

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা,
৫ মার্চ: চলন্ত অবস্থায় আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল ওভারলোড তুলো বোঝাই 
ট্রাক। বৃহস্পতিবার রাত দুটো 
নাগাদ ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার 
কালোপুর চত্বরের যশোর রোডে। ঘটনার জেরে এলাকায় 
উত্তেজনা ছড়িয়ে পড়ে।জনবহুল এলাকায় আগুন দেখে আশপাশের বাসিন্দারা আতঙ্কে ঘর থেকে বেরিয়ে 
নিরাপদ স্থানে আশ্রয় নেয়। যদিও ওই দুর্ঘটনায় কেউ  
হতাহত হননি।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এদিন কালোপুরবাজারের 
পাশে যশোর রোডে হঠাৎ 
একটি  তুলো বোঝাই ট্রাকে আগুন লেগে যায়।রাস্তার উপরে চলন্ত ওই 
ট্রাকটি দাউদাউ করে জ্বলতেশুরু করে। মুহুর্তের মধ্যে গাড়িটি পুড়ে  ছাই হয়ে যায়।খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন। আচমকা এমন ঘটনায় 
চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। 

প্রাথমিক ভাবে আগুন
নেভানোর কাজ শুরু করেন স্থানীয় 
গ্রামবাসীরা।খবর পেয়ে ঘটনাস্থলে আসে বনগাঁ থানার পুলিশ।খবর দেওয়া হয় দমকল 
বাহিনীকে। প্রায় চার ঘন্টার চেষ্টায় দুটি
ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে 
আনে। কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। 

দমকল বাহিনীর একা আধিকারীক জানিয়েছেন, 
প্রাথমিক ভাবে মনে করা হচ্ছেট্রাকটি ওভারলোড 
থাকায় রাস্তার ইলেক্ট্রিক পোস্ট থেকে গাড়িটিতে আগুন লেগেছে।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *