সাথী দাস, পুরুলিয়া, ৫ জুলাই: ডায়েরিয়ার প্রকোপ দেখা দিয়েছে রঘুনাথপুর থানার বেড়ো গ্রাম পঞ্চায়েতের রাঙ্গামাটিয়া গ্রামে। স্থানীয়দের দাবি, সোমবার বিকেল পর্যন্ত ২০ থেকে ২৫ টি পরিবার ডায়েরিয়ায় আক্রান্ত। ইতিমধ্যে এক শিশু এবং এক বৃদ্ধ রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসারত।

খবর পেয়ে স্বাস্থ্য কর্মীরা গ্রামে গিয়ে আক্রান্তদের প্রয়োজনীয় ওষুধ দেন। মূলত দূষিত জল পান করার কারণেই এই সমস্যা দেখা দিয়েছে বলে দাবি স্বাস্থ্যকর্মীদের। তাছাড়া গ্রামে একটি মাত্র চাপা কল ছাড়া পানীয় জলের কোনও রকম সুব্যবস্থা না থাকায় কুয়োর জল ব্যবহার করতে বাধ্য হচ্ছেন বাসিন্দারা বলে জানান। এ বিষয়ে গ্রামবাসীরা বহুবার প্রশাসনকে জানানো সত্বেও এখনো পর্যন্ত কোনও রকম পদক্ষেপ করা হয়নি।

