স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২২ সেপ্টেম্বর: অজানা জ্বরের পর এবার দুর্গাপুজোর প্রাকমুহূর্তে উত্তর দিনাজপুর জেলা জুড়ে ডেঙ্গু ও ম্যালেরিয়ার প্রকোপ দেখা দিয়েছে। রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে এই দুই রোগের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীদের সংখ্যা ক্রমশই বাড়ছে। এখনও পর্যন্ত রায়গঞ্জ মহকুমার ইটাহার, কালিয়াগঞ্জ, হেমতাবাদে আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে। ইসলামপুর মহকুমাতেও বেশকিছু রোগী এই জাতীয় উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। তবে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে পরিস্থিতির কথা স্বীকার করা হলেও এই ব্যাপারে খোলসা করে কেউ কিছু বলছে না।

জানা গিয়েছে, এখনও পর্যন্ত রায়গঞ্জ মেডিকেল কলেছে ৬ জন ম্যালেরিয়া, ৩ জন ডেঙ্গির উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে শহর ও গ্রামীন এলাকায় মশার উপদ্রব বৃদ্ধি পাওয়ায় ক্ষুব্ধ রোগীদের আত্মীয় পরিজনেরা।

