দাঁতনে মহিলা তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সভা 

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১ অক্টোবর: শুক্রবার পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলার দাঁতন ১ নম্বর ব্লকে মহিলা তৃণমূল কংগ্রেসের প্রথম কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। এই ব্লকে মহিলাদের সংগঠিত করে কিভাবে মহিলা তৃণমূল কংগ্রেসকে আরও শক্তিশালী করা যায় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। কর্মী সভায় উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলার মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী কল্পনা শিট সহ দাঁতন ১ নম্বর ও দাঁতন ২ ব্লকের অন্যান্য মহিলা নেতৃত্ব। ছিলেন দাঁতনের বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান, ব্লক সভাপতি প্রতুল দাস, মহিলা সভানেত্রী সঞ্জিদা বিবি, জেলা পরিষদ সদস্য মনীষা দে, ব্লক নেতৃত্ব মণি শঙ্কর দে সহ অন্যান্য মহিলা নেত্রী ও কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *