পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূলের বৈঠকে গোষ্ঠী কোন্দল ভুলে একসাথে চলার বার্তা

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১০ ডিসেম্বর: আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আজ জেলা তৃণমূল কার্যালয়ে পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মামনি মান্ডির ডাকে জেলার সমস্ত স্তরের মহিলা নেতৃত্বদের নিয়ে সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসেরের সভাপতি সুজয় হাজরা, শহর মহিলা সভানেত্রী মৌ রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আগামী পঞ্চায়েত নির্বাচনে রাজ্য সরকারের নানা উন্নয়নমূলক কাজের কথা এবং জননেত্রীর আদর্শকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে বলে আজকের বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছে। তাছাড়া দলে কোন প্রকার গোষ্ঠীকোন্দল বরদাস্ত করা হবে না, বিভেদ ভুলে সবাইকে একসাথে চলার বার্তা দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *