ক্ষত্রিয় মহাসভার সংগঠন পুরুলিয়ায়

সাথী দাস, পুরুলিয়া, ৭ আগস্ট: সমাজের সার্বিক উন্নয়নের সঙ্গে সঙ্গে দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে অখিল ভারতীয় ক্ষত্রিয় মহাসভার জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল পুরুলিয়ায়। আজ পুরুলিয়া শহরের দুলমি এলাকায় একটি লজে অনুষ্ঠিত ওই সম্মেলনে সেবা মূলক কাজের রূপরেখা ও সংগঠনের প্রসার নিয়ে আলোচনা হয়। স্বল্প বৃষ্টির কারণে আমন ধান চাষ সেভাবে হয়নি। খরা পরিস্থিতির সম্ভাবনা দেখা দিয়েছে। এই অবস্থায় জেলার প্রান্তিক চাষি ও কৃষিজীবী মানুষ সমস্যায় পড়তে পারেন। সেই সব মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ হল এই ক্ষত্রিয় সংগঠন। সংগঠনের সেই ভাবনার কথা জানান অন্যতম জেলা সংগঠক সঞ্জয় সিংহ।

আজ ওই সম্মেলনের শেষের দিকে নতুন করে পরিচালন কমিটি গঠন হয়। সুমিতা সিং মল্ল সভানেত্রী হিসেবে মনোনীত হন। সহ সভাপতি দীপক কুমার সিং ও অন্যান্য, সাধারণ সম্পাদক সঞ্জয় সিংহ ও অন্যান্যরা হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *