পেট্রোল পাম্প ধর্মঘটে পুরুলিয়ায় দুর্ভোগে সাধারণ মানুষ

সাথী দাস, পুরুলিয়া, ৩১ আগস্ট: একদিনের পেট্রোল পাম্প ধর্মঘটে প্রভাব পড়ল পুরুলিয়ায়। ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের ডাকে অধিকাংশ প্যাম্প বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন গ্রাহকরা। আজ সকাল ৬ টা থেকে সংগঠনের সিদ্ধান্ত মত পাম্প বন্ধ রাখেন সদস্যরা। জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত
যান বাহন জ্বালানি নেওয়ার সুযোগ পেলেও সাধারণের ক্ষেত্রে ব্যতিক্রম করেনি পাম্প মালিকরা।

পাম্পে এসে তেল না পেয়ে নিরাশ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ পিযুষ ঘোষ জানান, “প্রতিদিন তেল নিয়ে জেলার বিভিন্ন স্থানে যেতে হয়। আজ সমস্যায় পড়লাম। এক দিন পাম্প বন্ধ হলেও সমস্যায় পড়তে হয় আমাদের।” জেলার বিভিন্ন এলাকায় পাম্পে এরকম পরিস্থিতি দেখা গিয়েছে আজ। বিভিন্ন যাত্রীবাহী বাস, লরি ও পণ্য বোঝায় গাড়িকে দুর্ভোগে পড়তে দেখা গিয়েছে। যদিও বুধবার সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *