বামপন্থীদের বিরোধিতা ও সিদ্ধার্থ রায়ের স্তুতি তথাগতের টুইটে

আমাদের ভারত, কলকাতা, ১৯ আগস্ট: ফের চরম বামপন্থীদের বিরোধিতার সঙ্গে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থশঙ্কর রায়কে সমর্থন করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

শনিবার টুটারে তিনি লেখেন, “’সৎ পথে উপার্জন করলে বুর্জোয়া’, এই বিষ বাঙালিদের মধ্যে কমিউনিস্টরা ঢুকিয়েছে, এই জাতীর উন্নতি কীভাবে হবে?

শুধু রাজ্যপালের বিলাসিতা শুনে জিহাদিদের মাথার শিরা দপ দপ করতে আরম্ভ করেছে! আমরা এত চটি চাটলাম, এত খুনখারাপি করলাম, প্রাপ্তি শুধু সন্ধ্যেবেলা একটা চোলাইয়ের পাউচ! বেকার বলে মেয়েগুলো পর্যন্ত কাছে ঘেঁষে না! দু’দিন বাদে যখন লিভার পচে বুড়িয়ে যাব তখন কি হবে?

নকশাল/মাওবাদীরা একটা গৃহযুদ্ধ লাগাতে চাইছিল। খুন যারা হয়েছে তাদের মধ্যে তাদের প্রতিপক্ষ ছিল, তাদের নিজেদের লোক ছিল, সম্পূর্ণ নিরপরাধ ছাপোষা লোক, যেমন ইস্কুলমাস্টার, মাঝারি চাষি, এরাও ছিল। এরকম উৎপাতকে নির্মমভাবে নিকেশ করতে হয়, শুচিবায়ুর জায়গা নেই।

আহা, আমি তো সিদ্ধার্থ রায়কে মহাপুরুষ প্রমাণ করতে বসিনি! তার নকশাল দমনের উপায়টা সঠিক ছিল, এটুকুই বক্তব্য। শিখহত্যায় ওর কোনও হাত ছিল এমন আমি শুনিনি, তবে শাহ বানু কেসের রায় উল্টে দেবার জন্য আইন করার পরামর্শ ওরই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *