অভিন্ন দেওয়ানি বিধি বিল রাজ্যসভায় উত্থাপনের বিরোধিতা, ধ্বনি ভোটে আপত্তি খারিজ

আমাদের ভারত, ৮ ডিসেম্বর:
সংসদের শীতকালীন অধিবেশনে তৃতীয় দিনে রাজ্য সভায় একটি ব্যক্তিগত সদস্য বিল হিসেবে অভিন্ন দেওয়ানি বিধি বিল ২০২০ পেশ করেন বিজেপি সাংসদ কিরোধী লাল মিনা। তারপরই চরম হই হট্টগোল বিশৃঙ্খলা শুরু হয় রাজ্যসভায়। অভিন্ন দেওয়ানি বিধি বিল উত্থাপনের বিরোধিতায় প্রস্তাব আনা হয়, যদিও ধ্বনি ভোটে সেই আপত্তি খারিজ হয়ে যায়।

অভিন্ন দেওয়ানি বিধির অর্থ সকল ধর্মের ব্যক্তিদের জন্য একটি আইন বলবৎ হবে দেশে। ধর্মের ভিত্তিতে কোনও আলাদা আইন প্রযোজ্য হবে না। কিন্তু এই বিলের বিরোধিতায় তিনটি প্রস্তাব‌উত্থাপন করা হয় রাজ্যসভায়। সে প্রস্তাবে উল্লেখ করা হয় এই অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হলে তা দেশের অখণ্ডতাকে বিঘ্নিত করবে এবং দেশের বৈচিত্র্যময় সংস্কৃতিকে আঘাত করবে। দেওয়ানি বিধির বিরোধিতায় প্রস্তাব উত্থাপিত হলেও ৬৩-২৩ ধ্বনি ভোটে তা খারিজ হয়ে যায়।

বিল নিয়ে হইচই বেধে যায় সংসদের উচ্চ কক্ষে। একাধিক রাজনৈতিক দল বিলের বিরোধিতা করলেও কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েল এই বিলের পক্ষে যুক্তি দিয়ে বলেন, “সংবিধানের নির্দেশক নীতির অধীনে থাকা কোনও বিষয়ে প্রশ্ন তোলা কোনও সদস্যের বৈধ অধিকার।” তিনি বলেন, কক্ষে এই বিষয় নিয়ে আলোচনা হোক, কিন্তু এই পর্যায়ে সরকারের বিরুদ্ধে আপত্তি জানানো ও বিলের সমালোচনা করার চেষ্টা অযাচিত।

এদিকে রাজ্যসভায় হট্টগোলের পর চেয়ারম্যান জগদ্বীপ ধনখড় ভোটের জন্য এই বিল উত্থাপন করেন। সেখানে ২৩ জন বিলের বিরোধিতা করেন এবং ৬৩ জন এই বিলের পক্ষে ভোট দেন। ‘লাইভ ল’ অনুযায়ী এক সাংসদ যুক্তি দিয়েছেন, ভারতের নাগরিকদের ওপর এই বিলের প্রভাব সুদূর প্রসারী। তাই জনসাধারণের পরামর্শ না নিয়ে এই বিল পেশ করা যায় না। সিপিএমের তরফে আইন কমিশনের একটি রিপোর্ট তুলে বলা হয় অভিন্ন দেওয়ানি বিধির কোনও প্রয়োজন নেই। ডিএমকে’র তিরুচা শিবা বলেছেন, অভিন্ন দেওয়ানি বিধি ধর্মনিরপেক্ষতার বিরোধী।

এদিকে বিজেপি সাংসদ হরনাথ যাদব দেশে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার বিষয় আলোচনার জন্য রাজ্যসভায় জিরো আওয়ারে নোটিশ দেন।

প্রসঙ্গত উল্লেখ্য গুজরাট নির্বাচনে বিজেপি নিজের ইস্তেহারে ওই রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার প্রতিশ্রুতি দিয়েছে। সেখানে বিজেপির ঐতিহাসিক জয়ের পরের দিনেই রাজ্য সভায় এই বিল উত্থাপিত হলো। ২০১৯ সালের লোকসভা নির্বাচনেও বিজেপির ইস্তেহারে অভিন্ন দেওয়ানি বিধির উল্লেখ ছিল। ২৪ এর লোকসভা নির্বাচনের আগে সেই প্রতিশ্রুতি পূরণের দিকে পা বাড়ালো পদ্মশিবির।

‘মনেপ্রাণে হিন্দুত্ববাদী’দের কাছে অনুরোধ। আমাদের সাহায্য করুন। খুব আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে সাড়ে পাঁচ বছর ধরে ২৫ জন রিপোর্টার, বাংলায় একমাত্র আমরাই প্রতিদিন এই ধরণের খবর করছি। 🙏
ব্যাঙ্ক একাউন্ট এবং ফোনপে কোড:
Axis Bank
Pradip Kumar Das
A/c. 917010053734837
IFSC. UTIB0002785
PhonePay. 9433792557
PhonePay code. pradipdas241@ybl

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *