বড়কোলায় বিরোধী শিবিরে ভাঙন, সিপিআই সমর্থিত জয়ী দুই নির্দল প্রার্থীর তৃণমূলে যোগ

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৯ আগস্ট: ফের বড়কোলায় বিরোধী শিবিরে ভাঙন। সিপিআই সমর্থিত নির্দল ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ভোটে জেতা দুই প্রার্থী। মঙ্গলবার রাতে তৃণমূলের দলীয় কার্যালয়ে তৃণমূলের জেলা সভাপতির হাত থেকে দলীয় পতাকা তুলে নেন দুই প্রার্থী-সহ শতাধিক কর্মী। উন্নয়নের স্বার্থে কাজ করতেই এই দল বদল বলে জানিয়েছেন দুই জয়ী প্রার্থী।

উল্লেখ্য, পঞ্চায়েত ভোট মিটতেই এই নিয়ে তৃতীয়বার বড়কোলা গ্রাম পঞ্চায়েতে বিরোধী শিবিরে ভাঙ্গন ধরালো তৃণমূল। আগামী দিনে জেলার আরো বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতের বিরোধী শিবিরের জয়ী প্রার্থীরা তৃণমূলে যোগদান করবে বলে জানিয়েছেন জেলা সভাপতি সুজয় হাজরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *