স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৫ ফেব্রুয়ারি: আনিস কান্ডের সঠিক তদন্ত হলে জানা যাবে এই ঘটনায় জরিত কে? ওসি না পিসি! শেষ দিনের প্রচারে নবদ্বীপে লাল ঝড় তুলে মমতা ব্যানার্জিকে এইভাবেই কটাক্ষ করলেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী।
নদিয়ার নবদ্বীপে ভোটের আগে শেষ দিনের প্রচারে আসেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। সেখানে বিজেপি তৃণমূলকে ছাপিয়ে লাল ঝড় তুললেন বামেরা। শুধু সাধারণ মানুষ বা পথ চলতি মানুষই নয়, তৃণমূলের প্রচার গাড়িতে থাকা তৃণমূল কর্মীসহ তৃণমূলের পার্টি অফিসে থাকা কর্মীদের জড়িয়ে ধরে সৌজন্য বিনিময় করতে দেখা গেল বাম নেতা সুজন চক্রবর্তীকে।
এই প্রচারে এসে তিনি আনিস কান্ড নিয়ে বলতে গিয়ে বলেন, সিট গঠন বা সিবিআই তদন্তে হলেই হবে না। সঠিক তদন্ত হলে বোঝা যাবে নির্দেশ কে দিয়েছিলেন ওসি না পিসি!

