ভিন রাজ্যের সোনার দোকান থেকে ২৩ লক্ষ টাকার গয়না চুরির অভিযোগে শান্তিপুর থেকে গ্রেপ্তার যুবক

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৪ জুন: ভিন রাজ্যের সোনার দোকান থেকে প্রায় ২৩ লক্ষ টাকার সোনার গয়না চুরি করার অভিযোগে গ্রেপ্তার শান্তিপুরের এক যুবক।

সূত্রের খবর, গত তিন দিন আগে মহারাষ্ট্রের শনি বাজারের একটি সোনার দোকানে চুরির ঘটনা ঘটে। জানাগেছে, ওই দোকানের চুরির ঘটনার মূল অভিযুক্ত শান্তিপুরের সূত্রাগড় অঞ্চলের গাইন পাড়া এলাকার মোকাব্বর মন্ডল নামে এক যুবক। জানা যায় ওই যুবক ওই সোনার দোকানে কর্মরত ছিল। এই চুরির ঘটনা ঘটার পর থেকেই ওই যুবক পলাতক ছিল। এরপর থেকেই মহারাষ্ট্র পুলিশ ওই যুবকের খোঁজে গতকাল শান্তিপুরে এসে পৌঁছায়, এরপর শান্তিপুর থানার পুলিশ ও মহারাষ্ট্র পুলিশের যৌথ উদ্যোগে ওই যুবক গ্রেপ্তার হয়। শুক্রবার ধৃত যুবককে রানাঘাট বিচারবিভাগীয় আদালতে নিয়ে যায় মহারাষ্ট্র পুলিশ ও শান্তিপুর থানার পুলিশ।

বিচারপতির কাছে ওই যুবককে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানাবে মহারাষ্ট্র পুলিশ। এরপরই তদন্তের স্বার্থে ওই যুবককে নিয়ে যাওয়া হবে মহারাষ্ট্রে। পুলিশ সূত্রে খবর, প্রায় ৩৫০ গ্রাম সোনা চুরি হয়। যার বাজার মূল্য প্রায় ২৩ লক্ষ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *