নাকাশিপাড়ায় ইট ভাটায় দুর্ঘটনায় মৃত এক শ্রমিক, আহত এক

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ১১ মার্চ:
ইট ভাটায় কাজ করার সময় দুর্ঘটনায় পড়ে মৃত্যু হল এক শ্রমিকের। মৃতের নাম লক্ষণ পাল, বয়স ৪০ বছর। ওই ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আরও এক জন। ঘটনাটি ঘটেছে নদীয়ার নাকাশীপাড়া থানা এলাকার শিবপুরে।

সূত্রের খবর রোজকার মতন আজও ইটভাটায় কাজ করতে যায় শ্রমিকরা, সেখানেই ইটচাপা পড়ে দুজন গুরুতর আহত হয়। তাঁদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা একজনকে মৃত ঘোষণা করেন। বারবার বিভিন্ন মহল থেকে অভিযোগ আসছিল ইটভাটাগুলি সঠিকভাবে সরকারি নির্দেশ মানছে না, সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে রমরমিয়ে চলছে এই ভাটাগুলো। তারই ফল হিসেবে আজকের এই দুর্ঘটনায় মৃত্যু। নাকাশিপাড়া থানার পুলিশ মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *