গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা এক মহিলার, চাঞ্চল্য সাঁকরাইলে

অমরজিৎ, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১২ নভেম্বর: ঝাড়গ্রামের সাঁকরাইলে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন বছর ৫০ -এর মহিলা কল্পনা ঘোষ। ঘটনাটি ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের ধানঘোরী গ্রামের।

পরিবার সূত্রে খবর, প্রতিদিনের মতোই বৃহস্পতিবার খাওয়া দাওয়ার পর রাতে ছেলে -বৌমা ও স্বামী-স্ত্রী যে যার মত নিজেদের ঘরে ঘুমোতে যান। কিন্ত তার স্বামীর হঠাৎ করেই ভোর বেলা ঘুম ভাঙ্গলে দেখে স্ত্রী কল্পনা ঘোষ ঘরে নেই।তৎক্ষণাৎ খোঁজ শুরু করে তার পরিবারের লোকেরা।তাকে অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পেছনের বাগানে ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের লোকেরা। তার পরই পরিবারে নেমে আসে শোকের ছায়া।

পরিবার সূত্রে জানা যায়, কোনওরকম ঝগড়া, অশান্তি হয়নি তাদের মধ্যে। তাহলে কি কারণে তিনি আত্মঘাতী হলেন ভেবে পাচ্ছেন না তার পরিবারের সদস্যরা। তার পরিবারের পক্ষ থেকে খবর দেওয়া হয় সাঁকরাইল থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে সাঁকরাইল থানার পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে শুক্রবার ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। সেই সঙ্গে কি কারণে ওই মহিলা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে তা খতিয়ে দেখার জন্য পুলিশ তদন্তের কাজ শুরু করেছে।
সকাল সকাল এরকম একটা ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সাঁকরাইল ব্লকের ধানঘরি এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *