মুদিখানার দোকানে ভেজাল মিশিয়ে পেট্রোল ডিজেল বিক্রি করায় জলঙ্গিতে গ্রেফতার এক

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ১১ ডিসেম্বর: গোপন সূত্রে খবরের ভিত্তিতে শুক্রবার রাতে মুর্শিদাবাদ জেলার জলঙ্গি থানার পুলিশ জলঙ্গি থানার কালিতলা এলাকার একটি মুদিকানার দোকানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ পেট্রোল ডিজেল ও কেরোসিন বাজেয়াপ্ত করে। জানা গিয়েছে, ওই মুদির দোকানে দীর্ঘদিন ধরে ভেজাল মিশিয়ে পেট্রোল ডিজেল বিক্রি করা হচ্ছিল এবং দোকানে বিপুল পরিমাণ পেট্রোল ডিজেল ও কেরোসিন অবৈধভাবে জমায়েত করা ছিল। যে খবর জলঙ্গি থানায় আসতে জলঙ্গি থানার পুলিশ নড়েচড়ে বসে এবং সেই দোকানে তল্লাশি চালিয়ে পেট্রোল, ডিজেল ও কেরোসিন বাজেয়াপ্ত করার পাশাপাশি মুদির দোকানদারকে গ্রেপ্তার করে।

জানা গিয়েছে, গোলাম মর্তুজা নামে ওই মুদির দোকানদার দীর্ঘদিন ধরে এই অবৈধ কার্যকলাপের সঙ্গে জড়িত ছিল। জলঙ্গি থানার পুলিশ ধৃত গোলাম মাসুদ নামে ওই মুদি দোকানদারকে শনিবার পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে মুর্শিদাবাদ জেলা আদালতে পেশ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *