সোশ্যাল মিডিয়ায় উস্কানি মূলক পোষ্ট করায় চুঁচুড়ায় গ্রেফতার এক

আমাদের ভারত, হুগলি, ১৩ জুন: সোশ্যাল মিডিয়ায় উষ্কানী মূলক পোষ্ট করায় গ্রেফতার হলেন এক ব্যক্তি। রবিবার রাতে চুঁচুড়া থানার পুলিশ ব্যান্ডেল কেওটা এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করেন। অভিযুক্ত ওই ব্যক্তির নাম অনিমেষ মজুমদার। বাড়ি চুঁচুড়া থানার ব্যান্ডেলের কেওটা এলাকাতে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত নিজের ফেসবুক থেকে উষ্কানী মূলক একটি পোষ্ট করেন। ঘটিনাটি পুলিশের নজরে পড়ে যায়। এরপর চুঁচুড়া থানার সাব-ইন্সপেক্টর সুমন্ত নন্দীর একটি সুয়োমোটো মামলার পরিপেক্ষিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ধৃতের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এই ঘটনায় চুঁচুড়া শহরজুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। যদিও অভিযুক্ত গোটা ঘটনাটি নিয়ে তার ভুল হয়ে গিয়েছে বলে স্বীকার করেছেন।

পুলিশ জানিয়েছে, পাঁচদিনের পুলিশ হেফাজতে চেয়ে সোমবার অভিযুক্তকে চুঁচুড়া আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *