স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১১ মার্চ:
সাতসকালে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক টোটো চালকের।ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাটে ৩৪ নং জাতীয় সড়ক কোর্টমোড়ের কাছে।
জানাগেছে, জাতীয় সড়কে টোটো ও টাটা ৪০৭ গাড়ির সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় টোটো চালকের, আহত হন এক মহিলা সহ আরও ৪ জন। আহতরা সকলেই টোটোযাত্রী, তাদের রানাঘাটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে রানাঘাট থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠায়।

