ফেঁকোতে পথ দুর্ঘটনায় গুরুতর জখম এক

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৩০ আগস্ট: মঙ্গলবার গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের ফেঁকো হাট যাওয়ার পথে লরির ধাক্কায় গুরতর যখম হলেন এক বাইক আরোহী। ঘটনার পর আহত ব্যক্তিকে উদ্ধার করে বেলিয়াবেড়া থানার পুলিশ গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করে।

পুলিশ সুত্রে জানা গেছে, আহত বাইক আরোহীর নাম কালাচাঁদ বাস্কে, আনুমানিক বয়স ৩৫ বছর, বাড়ি গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের খাড়বান্দির কাছে কাঁদনাছিঁড়া গ্রামে।

জানা গেছে, ওই ব্যক্তি এদিন বাইকে একজনকে সঙ্গে নিয়ে ফেঁকো হাটে যাচ্ছিলেন। এমন সময় ফেঁকো মোড়ের কাছে বাইকের পেছনে একটি লরির ধাক্কায় গুরতর জখন হন কালাচাঁদ বাস্কে ও তার সঙ্গী। কালাচাঁদের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উদ্ধার করে পুলিশ গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার আরো অবনতি হলে তাকে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিট হাসপাতালে স্থানান্তর করা হল। অপর একজনের আঘাত তেমন গুরুত্ব না হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয় স্থানীয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *