ইটাহারে বেসরকারি বাসের ধাক্কায় মৃত্যু এক ব্যক্তির

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৩ মার্চ: বেসরকারি বাসের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। রবিবার বিকেল নাগাদ ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার অন্তর্গত চাকলা ব্রিজ সংলগ্ন রাজ্য সড়কে।

জানাগেছে, ইটাহার থানার মারনাই অঞ্চলের কচুয়া গ্রামের বাসিন্দা আব্দুল কাদের (৪২) মোটর সাইকেল নিয়ে আত্মীয়ের বাড়ি যাওয়ার সময় চাঁচল ইটাহার রাজ্য সড়কে চাকলা ব্রিজ সংলগ্ন এলাকায় চাঁচল মুখী একটি যাত্রী বোঝাই বাস আব্দুল কাদেরকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় আব্দুল কাদেরের। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ইটাহার থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী।

খবর পেয়ে মৃতার পরিবারের লোকজন ছুটে আসে। দুর্ঘটনার জেরে এলাকায় যানজটের সৃষ্টি হলে পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। বাসটিকে ইটাহার থানায় আটক করে নিয়ে যাওয়া হয়েছে। চালকের খোঁজ শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *