অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৭ আগস্ট: ঝাড়গ্রাম জেলার সাঁকরাইলে বাজ পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম তন্ময় মাহাত। বয়স আনুমানিক ৪০ বছর। বাড়ি ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল থানার পাথরা অঞ্চলের মগুলমারী গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বাড়ি সংলগ্ন এলাকায় মাঠে চাষের কাজ করছিল তন্ময় বাবু। ওই সময় আচমকাই বৃষ্টি শুরু হয়। বৃষ্টি শুরু হতেই বাড়ির দিকে আসছিলেন সেই সময় আচমকাই তাঁর উপর বাজ পড়ে যায়। এরপর পরিবার ও স্থানীয়রা উদ্ধার করে ভাঙ্গাগড় হাসপাতালে নিয়ে যায়৷ সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর সংবাদ জানাজানি হওয়ার পরেই গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷

