গড়বেতায় জুয়ার আসরে খুন এক ব্যক্তি

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৭ জুন: গড়বেতার সাইনাড়া গ্রামে জুয়ার আসরে বচাসার জেরে এক ব্যক্তিকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম হরিপদ হাজারী(৪৭)।

স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে হরিনাম সংকীর্তন চলাকালীন সাইনাড়া গ্রামে জুয়ার আসর বসেছিল। সেখানে জুয়ার গুটি চালানোকে কেন্দ্র করে জুয়া পার্টিদের সঙ্গে হরিপদর বচসা বাধে। অভিযোগ, এর পরেই তাকে সেখান থেকে তুলে নিয়ে গিয়ে প্রচন্ড মারধর করা হয় এবং মারধরের ঘটনায় কিছুক্ষণ পরেই তার মৃতদেহ বাড়ির পাশে এনে ফেলে দেওয়া হয়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে চন্দ্রকোনা রোড বিট হাউসের পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। শুক্রবার সকালে মৃতদেহ ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হরিনামের আসরের পাশে জুয়া খেলা এবং তাকে কেন্দ্র করে মৃত্যুর ঘটনায় এলাকায় উত্তেজনা রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *