খড়গ্রামে পুরোনো বিবাদের জেরে খুন এক ব্যক্তি

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২৪ আগস্ট: মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার অন্তর্গত বরার গ্রামে পুরোনো বিবাদের জেরে খুন হলেন এক ব্যক্তি। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে খড়গ্রাম থানার অন্তর্গত বরার গ্রামে। জমির মাঠে কলাই চাষ করার সময় দুঘু হরণ ঘোষ (৩৮) নামে এক ব্যক্তিকে পিটিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুন করা হয় বলে অভিযোগ। মৃতের পরিবারের অভিযোগ, প্রতিবেশী বঙ্কিম ঘোষ, শঙ্খ ঘোষ, বিবেক ঘোষ ও রক্ষাকার ঘোষ তাকে মারধর করে খুন করে। পুরোনো একটি গরু নিয়ে বিবাদের জেরেই এই খুন বলে দাবি পরিবারের।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খড়গ্রাম থানার পুলিশ। পুলিশ মাঠ থেকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে মর্গে পাঠিয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি খড়গ্রাম থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *