আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৯ মে: কেশপুরে বাজ পড়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। আহত হয়েছে ২ জন। তাদের পাঠানো হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজে। পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ঝ্যাতলা সংলগ্ন শালিকা এলাকায়, রবিবার বিকেল ৩টে থেকে ৪টের মধ্যে এই দুর্ঘটনাটি ঘটে। মৃতের নাম ভীমচরণ হাঁসদা। বয়স আনুমানিক ৩০-৩২। বাড়ি কেশপুর ব্লকের বহরা এলাকায়। এদিন তারা দুপুরে জমিতে ধান তোলার কাজ করছিলেন। ভিম চরণের সঙ্গে তার স্ত্রী ও ছেলে জমি থেকে ধান তুলছিলেন। সেই সময় হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। ঘটনায় ভিম চরণের মৃত্যু হয় এবং আহত হয় তার স্ত্রী এবং ছেলের। আহত দুজনকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

