অমরজিৎ দে, ঝাড়গ্রাম,১৯ অক্টোবর: পদ্ম ফুল তুলতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক ব্যক্তির। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার লালগড়ের দুর্লভপুর গ্রামের পদ্ম পুকুরে। মৃত ব্যক্তির নাম অম্বিকা প্রসাদ মণ্ডল। বয়স আনুমানিক ৬০বছর। বাড়ি লালগড়ের দুর্লভপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল লক্ষ্মী পুজো তাই এদিন অম্বিকা প্রসাদ মণ্ডল দুর্লভপুরের ওই পুকুরে পদ্মফুল তুলতে গিয়েছিলেন কিন্তু তিনি হটাৎ করেই জলে ডুবে যান। পরে স্থানীয়রা অম্বিকা প্রসাদ মণ্ডলকে না দেখতে পেয়ে পুলিশে খবর দেন। তার পর স্থানীয় যুবকদের চেষ্টায় অম্বিকা প্রসাদ মণ্ডলকে উদ্ধার করে পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

