গোপীবল্লভপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৫ আগস্ট: বিদ্যুত স্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২নং ব্লকের চোরমুণ্ডির। মৃত ব্যক্তির নাম নিরঞ্জন সিং বাড়ি ওড়িশার চুয়াপানি গ্রামে।

স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার একটি বালি বোঝাই ডাম্পারের উপর তার খালাসি ত্রিপল বাঁধতে উঠেছিল। সেই সময় বুঝতে না পেরে পাশে থাকা ১১০০০ ভোল্টের হাইটেনশন তারে লেগে ছিটকে পড়ে। স্থানীয়রা তাকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে গোপীবল্লভপুরের সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *