আমাদের ভারত, হাওড়া, ২৩ জুন: চাষের জমিতে কাজ করার সময় সাপের কামড়ে মৃত্যু হল এক ব্যাক্তির। মৃত ব্যক্তির নাম শম্ভু পাড়ুই (৪১)। বাড়ি শ্যামপুরের গোহালবেড়িয়া গ্রামে।
জানা গেছে, মঙ্গলবার বিকেলে শম্ভু পাড়ুই জমিতে কাজ করার সময় একটি বিষধর সাপ তাঁকে পরপর দুবার কামড়ায়। এরপর শম্ভু পাড়ুই এর পায়ে অসহ্য যন্ত্রনা শুরু হল তিনি সাইকেল চালিয়ে বাড়ি আসেন। এরপর তাঁকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়। শ্যামপুর থানার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে।

