নবদ্বীপে আর্থিক কারণে মানসিক অবসাদে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা এক ব্যক্তির

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৩১ মার্চ: মানসিক অবসাদে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে নবদ্বীপের বুড়োশিবতলা এলাকায়। মৃত ওই ব্যক্তির নাম স্বপন কুন্ডু, বয়স আনুমানিক ৬১ বছর।

জানা গেছে, মৃত ব্যক্তি নবদ্বীপ পৌরসভার কর্মী ছিলেন। কর্মজীবনে দক্ষ কর্মচারী থাকার কারণে অবসর নেওয়ার পরেও পৌর প্রশাসন তাকে চুক্তিভিত্তিকভাবে তাঁকে নিয়োগ করেছিলে। তবে অর্থনৈতিক কারণে বেশ কিছুদিন যাবৎ তিনি মানসিক অবসাদে ভুগছিলেন বলে দাবি মৃতের পরিবারের সদস্যদের। মানসিক অবসাদের কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে জানা যায় পরিবার সূত্রে।

বৃহস্পতিবার সকালে বুড়োশিবতলা এলাকায় নিজের বাড়িতে ঘরের মধ্যে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় থানায় খবর দেয় পরিবারের লোকজন। খবর পেয়ে নবদ্বীপ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্বপনবাবুর নিথর দেহ উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্মরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পর তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটির তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *