পালপাড়া স্টেশনে নকল নারকেল তেল সহ জিআরপির জালে এক ব্যক্তি

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত নদীয়া ১৬ জুন: নকল নারকেল তেল সহ জিআরপি পুলিশের জালে এক ব্যক্তি। কল্যাণীর পালপাড়া স্টেশনে ঘোরাঘুরি করতে দেখে পুলিশের সন্দেহ হয়। এরপর তার থলে থেকে উদ্ধার হয় নকল নিহার নারকেল তেল।

এক নম্বর প্লাটফর্মে আপ ট্রেনের অপেক্ষা করছিল। ধৃত ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় একশো কুড়ি বোতল ভর্তি নিহার নারকেল তেল। এছাড়া খালি বোতল ১৯৭ টি, স্টিকার ৪০৯ পিস, ঢাকনা ৫৩৬ পিস। ধৃত ঔ ব্যক্তির পরিচয় জানা জানা যায় সৌমেন সাঁতরা, চাকদা থানা এলাকার আলিয়া পুরের বাসিন্দা। গ্রেপ্তারের পরে আজ তাকে রানাঘাট মহাকুমা আদালতে তোলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *