ঝাড়গ্রামের সাঁকরাইলে পথ দুর্ঘটনায় গুরুতর জখম এক

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২২ মে: পথ দুর্ঘটনায় গুরুতর জখম এক ব্যক্তি। শনিবার বিকেল ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের নুনিয়াশোল গ্রামের কাছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কুলটিকরির দিক থেকে আসা একটি ডাম্পার ও কেসিয়াপাতার দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই গুরুতর জখম হন ডাম্পারের চালক। ঘটনাস্থলে আসে সাঁকরাইল থানার পুলিশ‌ তারপর তড়িঘড়ি চালককে ভাঙ্গাগড় হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *