বাড়ি থেকে এক কিলোমিটার দূরে এক বিশেষ চাহিদা সম্পন্ন নিখোঁজ বালকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য রায়গঞ্জে

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৬ ফেব্রুয়ারি: দু’সপ্তাহ নিখোঁজ থাকার পর বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে এক বিশেষ চাহিদা সম্পন্ন বালকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। বুধবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার বরুয়া গ্রাম পঞ্চায়েতের তাহেরপুর এলাকায়। মৃতের নাম ধর্ম বর্মন (৯)।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত সরস্বতী পুজোর দিন থেকেই নিখোঁজ ছিল ধর্ম। ঠিক ভাবে হাঁটাচলা করতে পারতো না। বুধবার বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি পুকুর পাড় থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়। ধর্ম শরীর ঘসে ও হামাগুড়ি দিয়ে কাছেপীঠে চলাফেরা করত। কী ভাবে সে বাড়ি থেকে অতদূর গেল, তা নিয়ে প্রশ্ন উঠছে। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *