মেদিনীপুরে পথ দুর্ঘটনায় মৃত এক, আহত তিন

আমাদের ভারত, মেদিনীপুর, ৯ ডিসেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী থানা এলাকার ভাদুতলায় ৬০ নম্বর জাতীয় সড়কে গাড়ি দুর্ঘটনায় এক মহিলার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শালবনির দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মারুতি ভ্যান ভাদুতলার জঙ্গলে একটি গাছে সজোরে ধাক্কা মারলে গাড়িটি উলটে যায়। ঘটনায় চালকসহ গাড়িতে থাকা ৪ জন যাত্রী গুরুতর জখম হন।

পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে মাধবী মাহাতো (৫৫) নামে এক মহিলার মৃত্যু হয়। গাড়িতে থাকা সকলেই একই পরিবারের সদস্য বলে পুলিশ সূত্রে জানা গেছে। দুর্ঘটনাগ্রস্ত পরিবারের বাকি তিনজন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *