জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৯ মার্চ: মদের আসরে বসে গান শুনছিলেন তিন বন্ধু। কার ব্লুটুথ এই নিয়ে বচসায় জড়িয়ে পড়ে তিন বন্ধু। এর পরেই দুই বন্ধু টিকলু মান্ডি ও বিনোদ সিং মিলে অন্য বন্ধু দুলাল মান্ডিকে পাথর দিয়ে থেঁতলে খুন করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুলাল মান্ডির। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর গ্রামীণ থানার হিরাডি এলাকায়। ঘটনার পরেই পুলিশে খবর দেয় এলাকাবাসীরা। পুলিশ এসে দুই বন্ধুকে গ্রেপ্তার করে। টিকলু সিং ও বিনোদ মান্ডি পুলিশ হেফাজতে রয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে।

