মহরমের লাঠি খেলার সময় মালদায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত এক, আহত চার

আমাদের ভারত, মালদা,২০ আগস্ট: মহরমের তাজিয়া বের করে খেলার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত এক যুবক এবং আহত ৪ জন। মালদার ইংরেজবাজার থানার মিল্কি আটগামার এলাকার ঘটনা। আহতদের মধ্যে ৩ জনের অবস্থাই আশঙ্কাজনক। তাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থার অবনতি হওয়ায় তিনজনকে কলকাতায় স্থানান্তর করা হয়েছে।

জানাগেছে, মহরম উপলক্ষে আজ সকালে মিলকি আটগামা এলাকায় তাজিয়া বের হয়েছিল। তাজিয়া বের করে লাঠি খেলার সময় হাইভোল্টেজ তারে লাঠি ঠেকে যায়, তাতেই বিদ্যুৎস্পৃষ্ট হন ৫ জন। তাদের মধ্যে একজন মারা যান।

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম মহন্মদ হাসিম। মহরমের তাজিয়া বের করে লাঠি খেলার সময় ১১ হাজার ভোল্টের তারে লাঠি ঠেকে যায়। ফলে বিদ্যুৎপৃষ্ট হয় পাঁচজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে মিলকি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
পরে তিনজনকে কলকাতায় নিয়ে যাওয়ার পথে একজনর মৃত্যু হয়। তিন জনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া ইংরেজবাজার থানার মিলকি আটগামা এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *