স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৮ মার্চ:
বসন্ত উৎসবের দিনে দুপুরে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম নাঞ্চি দাস বাড়ি জয়গোপালপুরে। ঘটনাটি ঘটেছে রবিবার নদিয়ার রানাঘাট থানার দত্তফুলিয়া রানাঘাট রোডে।

স্থানীয় সূত্রে জানাগেছে, এদিন পুর্ননগরের কাছে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।এই ঘটনায় স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় দুই জনকে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করে। আর এক জন আহত অবস্থায় রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি। মৃত যুবকের মৃতদেহ ময়না তদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠানো হয়েছে। কি কারণে এই ঘটনা তা জানতে তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ। তবে পুলিশ সূত্রে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে অন্য বাইকের সাথে সংঘর্ষ হয়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবারে।


