বেপরোয়া মাটি টানা ট্রাকের ধাক্কায় মৃত্যু এক বাইক আরোহীর, গাইঘাটায় ট্রাকে আগুন লাগিয়ে দিল উত্তেজিত জনতা

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৮ জুন: বেপরোয়া মাটি টানা ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এক বাইক আরোহীর। ঘটনায় ট্রাকে আগুন লাগিয়ে বিক্ষোভে ফেটে পড়ে উত্তেজিত জনতা। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার কালীতলা এলাকায়। মৃতের পরিচয় এখনও যানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসলে, পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় উত্তেজনা গ্রামবাসী।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এদিন বনগাঁর এক বাসিন্দা নিজের স্কুটি চালিয়ে গাইঘাটার চৌগাছা থেকে ফুলসারা রোড দিয়ে বনগাঁর বাড়ি ফিরছিল। তখন কালিতলা এলাকায় একটি বেপরোয়া ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা মারলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যায়। স্থানীয় বাসিন্দারা তাঁকে তড়িঘড়ি চাঁদপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। মৃত্যুর খবর শুনে উত্তেজিত জনতার ট্রাকে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে গাইঘাটা থানার। পুলিশ ট্রাকের আগুন নেভানোর কাজে হাত লাগায়।

এলাকার পঞ্চায়েত সদস্য রজত মিত্র বলেন, গাইঘাটার চাঁদপাড়া ফুলসারা কালিতলা এলাকায় দীর্ঘদিন ধরে মাটিকাটার কাজ চলছে। ট্রাকে করে সেই মাটি অন্যত্র নিয়ে বিক্রি করা হচ্ছে। অভিযোগ, খরচ বাঁচানোর জন্য অপ্রশিক্ষণপ্রাপ্ত চালক, যদের লাইসেন্স নেই সেই সব বাচ্চা বাচ্চা যুবকদের দিয়ে মাটি টানা ট্রাকগুলি চালাচ্ছে ট্রাক মালিকরা। ফলে মাঝেমধ্যেই ছোট বড় দুর্ঘটনা ঘটছে এই রোডে। কিছুদিন আগেও এক ব্যক্তির পায়ের উপর দিয়ে ট্রাক চালিয়ে দেয় চালিক। বারবার ট্রাক মালিকদের জানিয়েও কোনো কাজ হয়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *