স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৮ আগস্ট: উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানার মাকরহাট সীমান্ত এলাকা থেকে এক বাংলাদেশীকে আটক করল বিএসএফ। তারা আটক বাংলাদেশীকে হেমতাবাদ পুলিশের হাতে তুলে দিয়। ধৃত বাংলাদেশীকে আজ রায়গঞ্জ আদালতে পেশ করল হেমতাবাদ থানার পুলিশ।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, হেমতাবাদ থানার মাকরহাট সীমান্তে কাটাতাঁরের বেড়ার ওপার থেকে মহঃ হাকিম নামে এক বাংলাদেশী একটি ব্যাগে করে কিছু পাচার করছিল। তা বিএসএফের নজরে আসায় সেই বাংলাদেশীকে আটক করে। ব্যাগ থেকে উদ্ধার হয় ১০০ বোতল কাফ সিরাফ। বিএসএফের তাড়া খেয়ে ভারতীয় দুষ্কৃতিরা পালিয়ে যায়। আটক বাংলাদেশীকে বিএসএফ আজ পুলিশের হাতে তুলে দিয়েছে।
ধৃত বাংলাদেশী মহঃ হাকিমের বাড়ি বাংলাদেশের হরিপুর থানার মাসুমগাঁও গ্রামে। ধৃতকে আজ রায়গঞ্জ আদালতে পেশ করেছে হেমতাবাদ থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

